আপনার ব্যবসার কাজের ধরন অনুযায়ী কাস্টম সফটওয়্যার
যখন বাজারের কোনো সাধারণ সফটওয়্যার আপনার নিজস্ব নিয়ম ও প্রক্রিয়ার সাথে মেলে না, তখন আমরা আপনার পদ্ধতি অনুযায়ী সিস্টেম তৈরি করি — ওয়েব অ্যাপ্লিকেশন, পোর্টাল, অটোমেশন ও কাস্টম CRM। আপনার কাজের ওপর ফ্রি ডেমো এবং কোনো মাসিক ফি ছাড়া ফিক্সড চুক্তি। আপনার অ্যাপ দরকার? মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সেবাগুলো দেখুন।
আপনার নিজস্ব পদ্ধতি, কোনো বাঁধাধরা টেমপ্লেট নয়
রেডিমেড সফটওয়্যার আশা করে আপনি তার নিয়মে চলবেন। কিন্তু কাস্টম সফটওয়্যার তৈরি হয় ঠিক উল্টোভাবে — আপনার কাস্টম ডকুমেন্টস, রুলস ও অনুমোদনের নিয়মে।
সাধারণ টুলে যেসব কাজ করা সম্ভব নয়
প্রতিটি প্রজেক্ট শুরু হয় আপনার প্রকৃত কাজের নিয়ম পর্যবেক্ষণ করে।
কাস্টম ওয়েব অ্যাপ্লিকেশন
ইন্টারনাল বিজনেজ টুলস ও ড্যাশবোর্ড যা যেকোনো ব্রাউজার ও ডিভাইস থেকে সফটওয়্যার ইন্সটল ছাড়াই নিরাপদে ব্যবহার করা যায়।
ক্লায়েন্ট ও স্টাফ পোর্টাল
গ্রাহক, সরবরাহকারী বা কর্মীদের জন্য আলাদা লগইন — অর্ডার স্ট্যাটাস, ডকুমেন্টস, ছুটি, পে-স্লিপ ও ফর্ম সাবমিশন এক জায়গায়।
সিস্টেম ইন্টিগ্রেশন
আপনার বিদ্যমান মেথড — পেমেন্ট গেটওয়ে, এক্সেল ইম্পোর্ট/এক্সেপোর্ট, এসএমএস/ইমেইল এবং থার্ড পার্টি API সাথে ডাটা সংযোগ।
ব্যবসায়িক কাজ অটোমেশন
পুনরাবৃত্তিমূলক কাজ — ইনভয়েস তৈরি, বকেয়ার তাগাদা, অনুমোদন ও খতিয়ান মেলানো অটোমেটিক সম্পন্ন করা।
CRM ও কাস্টমার ম্যানেজমেন্ট
কাস্টমার হিস্ট্রি, ক্লায়েন্ট ফলো-আপ ও পাইপলাইন রিপোর্ট — যাতে সম্ভাব্য চুক্তি হাতছাড়া না হয়।
শিল্প ও ব্যবসার বিশেষায়িত সিস্টেম
শিপিং, C&F ওয়ার্কফ্লো, হাসপাতাল ডায়াগনস্টিক টুলস, ম্যানুফ্যাকচারিং কস্টিং ও মেম্বারশিপ পোর্টাল।
মোবাইল অ্যাপ এক্সটেনশন
আপনার কাস্টম ওয়েব সফটওয়্যারের সাথে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে কাস্টম মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট যুক্ত করার সুবিধা।
রেডিমেড SaaS সফটওয়্যার বনাম কাস্টম সফটওয়্যার
কখন রেডিমেড ভালো আর কখন কাস্টম সফটওয়্যার সেরা — তার একটি বাস্তব তুলনা।
| তুলনার বিষয় | রেডিমেড SaaS সফটওয়্যার | কাস্টম বিজনেস সফটওয়্যার |
|---|---|---|
| মূল্য কাঠামো | প্রতি মাসে বা প্রতি ইউজারের জন্য বারবার সাবস্ক্রিপশন ফি | একবার নির্দিষ্ট প্রজেক্ট ফি, কোনো মাসিক ইউজার ফি নেই |
| কাজের মিল | সফটওয়্যারের বাঁধাধরা নিয়মে কর্মীকে কাজ করতে বাধ্য হতে হয় | প্রতিষ্ঠানের নিজস্ব অনুমোদন ও ফরম্যাটের সাথে ১০০% মিল রেখে তৈরি |
| ডাটা ও কোডের মালিকানা | অন্য কোম্পানির ডাটাবেজে আপনার তথ্য আবদ্ধ থাকে | ১০০% সম্পূর্ণ সোর্স কোড ও ডাটার মালিকানা আপনার নিজস্ব |
| ইন্টিগ্রেশন সুবিধা | সীমাবদ্ধ বা থার্ড পার্টি অ্যাপের ওপর নির্ভরশীল | সরাসরি আপনার বিদ্যমান ERP একাউন্টিং, POS সফটওয়্যার ও ডাটাবেজের সাথে সংযোগ |
সফটওয়্যার তৈরির সহজ প্রক্রিয়া
কাজ শুরু করার আগেই লিখিত বিবরণ, মূল্য ও সময়ের স্পষ্ট পরিকল্পনা।
কাজের ধরন বুঝা ও ডেমো
আপনার কাজের নিয়ম জেনে সফটওয়্যারে কেমন দেখা যাবে তার ফ্রি ডেমো তৈরি।
চুক্তি ও ফিক্সড দাম
কাজের লিখিত স্পেসিফিকেশন ও নির্ধারিত মূল্য স্থিরকরণ।
বিল্ড ও টেস্ট
আপনার বাস্তব ডাটা দিয়ে বিভিন্ন ধাপে সফটওয়্যার তৈরি ও টেস্ট।
চালু ও সাপোর্ট
স্টাফদের ট্রেনিং, লাইভ চালু এবং সরাসরি ডেভেলপার টেকনিক্যাল সাপোর্ট।
কাস্টম সফটওয়্যার সাধারণ জিজ্ঞাসা
কখন রেডিমেডের বদলে কাস্টম সফটওয়্যার তৈরি করা উচিত?
যখন রেডিমেড সফটওয়্যারগুলোতে আপনার প্রতিষ্ঠানের নিজস্ব নিয়ম ও ডকুমেন্টের অপশন থাকে না এবং ইউজার বাড়লে প্রতি মাসে মোটা অংকের বিল আসে — তখনই কাস্টম সফটওয়্যার লাভজনক হয়।
কাস্টম সফটওয়্যার তৈরিতে কত খরচ হয়?
মডিউলের সংখ্যা ও ফিচারের পরিধির ওপর ভিত্তি করে ফ্রি ডেমোর পর লিখিত চুক্তিতে সঠিক বাজেট জানানো হয়। বিস্তারিত দেখুন মূল্য তালিকায়।
সফটওয়্যারের কোড ও ডাটার মালিকানা কার থাকবে?
১০০% সোর্স কোড ও ডাটার মালিকানা আপনার নিজের।
সফটওয়্যার চালুর পর কী সাপোর্ট পাবো?
সরাসরি সফটওয়্যার তৈরি করা ডেভেলপারের সাথে যোগাযোগের সুবিধা, ফিক্সড টেকনিক্যাল সাপোর্ট ও টিমের ট্রেনিং।
আপনার প্রতিষ্ঠানের প্রক্রিয়া কীভাবে চলে জানান — আমরা সেই অনুযায়ী সফটওয়্যার তৈরি করবো
আপনার ডাটা দিয়ে ফ্রি ডেমো দেখুন, পছন্দ হলে লিখিত চুক্তিতে ফিক্সড দাম জানুন।
